ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি)-এর সদ্য দায়িত্বপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানালো দেশের প্রথম ডিজাইন ও সাংস্কৃতিক বিশেষায়িত সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি কর্তৃপক্ষ।
আজ বিকেলে আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ডেজিগনেটেড ট্রেজারার অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হালীম শেখ এবং ডেপুটি রেজিস্ট্রার ও বিওটি সেক্রেটারি শাকিল হোসেন।
এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ তাঁর সুযোগ্য দিকনির্দেশনা ও নেতৃত্বে ইউজিসি আরও সমৃদ্ধ হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
