সরাসরি ক্যাম্পাস ঘুরে জেনে নিন ভর্তির আদ্যোপান্ত
দেশের প্রথম ফ্যাশন, গ্রাফিক ডিজাইন, ইন্টেরিয়র আর্কিটেকচার ও অ্যাপারেল বিশেষায়ীত সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয়- ‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে শুরু হয়েছে বর্ণাঢ্য ভর্তি মেলা। উইন্টার ও সামার ২০২৭ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে আজ বুধবার ২৫ নভেম্বর সকাল থেকে শুরু হয়েছে এই মেলা। রাজধানীর উত্তরা ১৭ নং সেক্টরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলা আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত একটানা ১৫ দিনব্যাপী চলবে। মেলা প্রতিদিন সকাল ০৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাকসহ সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফিতে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফিতে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকছে গিফ্ট হ্যাম্পার।
সকাল ১১ টায় ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হক। এ সময় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নিয়ে অত্যন্ত আনন্দঘণ পরিবেশে শিক্ষার্থী ও অভিভাবকগণ সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখাসহ অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোগ্রামগুলোর ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করেন।
মেলার প্রথম দিনে মূল আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক শিল্পী মোস্তাফিজুল হকের দিকনির্দেশনামূলক বক্তব্য সম্বলিত ক্যারিয়ার সেশনটি। শিক্ষার্থীরা তাঁর ১৫ মিনিটের স্বপ্ন জয় ও ছুঁয়ে দেখার উদ্দীপক বক্তব্য অত্যন্ত আগ্রহ ভড়ে হৃদয়ঙ্গম করে। মোস্তাফিজুলক হক আংশিক কিংবা দূর্বল তথ্যের ভিত্তিতে বা অন্যেরটা দেখে সিদ্ধান্ত না নিয়ে প্রযুক্তি কিংবা শিক্ষকদের সহায়তায় ভালোভাবে অবগত হয়ে নিজের আগ্রহের বিষয়ে নান্দনিক পড়াশুনায় মনোনিবেশ করে কিভাবে সফল হওয়া যায় সেই প্রেরণাদায়ক বক্তব্য রাখেন । উদ্বোধনী দিনে আরো ছিল ফ্ল্যাশমব ও সেলফি বুথের মত বিনোদনমূলক আয়োজন।
মেলায় অংশগ্রহণকারিগণ মেলার রেফারেন্সে শান্ত-মারিয়ামের যেকোন বাসে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জব-ওরিয়েন্টেড ০৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে। যুগের চাহিদা বিবেচনায় ক্যারিয়ার বান্ধব এসব শিক্ষাবিষয় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে অত্যন্ত সহায়ক।
এই বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দিক হলো- গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ইন্টেরিয়র আর্কিটেকচার, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, ফাইন আর্টস, মিউজিক অ্যান্ড ড্যান্স এবং ফ্যাশন ডিজাইন প্রোগ্রামগুলো দেশে পথিকৃত হিসেবে শান্ত-মারিয়ামই চালু করেছে এবং নিকট অতীতেও অপেক্ষাকৃত জব ওরিয়েন্টেড এসব প্রোগ্রাম এই বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যত্র ছিল না।
রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস যোগাযোগ-সুবিধার দিক থেকেও বেশ সুবিধাজনক অবস্থানে। হাতের কাছেই রয়েছে মেট্রোরেল স্টেশনসহ বিভিন্ন গণপরিবহন। তারপরও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে এসি ও নন-এসি বাস সার্ভিসের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় পিক ও ড্রপ সুবিধা প্রদান করা হচ্ছে।
ভর্তি সহ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://smuct.ac.bd/ হটলাইনঃ ০৯৬৩৮-১৭৭১৭৭









