এএমএ কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ (সিজন-১)-এ রানার্সআপ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

এএমএ কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ (সিজন-১)-এ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির দুর্বার ফুটবল দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দেশের অন্যতম জনপ্রিয় এই ফুটসাল টুর্নামেন্টে ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে, তন্মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩০টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেয়।

সেমিফাইনালে একাধিক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও শক্তিশালী প্রতিপক্ষ ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২–০ গোলে পরাজিত করে আমাদের দল ফাইনালে উন্নীত হয়। ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বী ড্যাফোডিল ইউনিভার্সিটির বিপক্ষে সর্বোচ্চ লড়াই করেও ৪–১ গোলে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আমাদের দলটি সম্পূর্ণভাবে শান্ত-মারিয়ামের নিজস্ব খেলোয়াড়দের নিয়েই গঠিত ছিল- বাইরের কোনো খেলোয়াড় এতে অংশ নেননি। এই অর্জন আমাদের জন্য আরও গর্বের।

তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দলগত চেতনা ও প্রতিযোগিতার মানসিকতায় উদ্বুদ্ধ করার এমন চমৎকার আয়োজনের জন্য এএমএ কফি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

একই সঙ্গে অক্লান্ত পরিশ্রম, অসাধারণ দলগত পারফরম্যান্স এবং অদম্য লড়াইয়ের মাধ্যমে এই সাফল্য অর্জনকারী আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গ্যালারিতে থেকে নিরন্তর উৎসাহ দেওয়া সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন।

বিশেষ ধন্যবাদ আমাদের গোলরক্ষক আশিক-কে। তাঁর অসাধারণ নৈপুণ্য, আত্মবিশ্বাসী গোলকিপিং এবং একের পর এক দুর্দান্ত সেভ দলের এই অনন্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

শুভকামনা রইল আমাদের প্রিয় ফুটবল দলের জন্য। আগামী দিনে শান্ত-মারিয়াম ফুটবল টিম আরও বড় সাফল্য অর্জন করবে- এই প্রত্যাশাই সর্বান্তক্রমে।