সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আজ মধ্যাহ্নে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন মাঠের উত্তর প্রান্তে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।







