শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস’

কোক স্টুডিও বাংলা অন ক্যাম্পাস আজ ০১ নভেম্বর  তাদের কার্যক্রম পরিচালনা করছে দেশের অন্যতম প্রধান বিশেষায়িত বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর উন্মুক্ত প্রাঙ্গণে।
সকাল ৯টা থেকে কোক স্টুডিওর আয়োজকরা স্থাপন করেছেন দৃষ্টিনন্দন বিভিন্ন জোন, স্টুডিও ও বুথ। এসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দিনব্যাপী এ কার্যক্রম।
বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলার উদ্যোগ ও তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে রয়েছে গেমিং জোন, রেকর্ডিং স্টুডিও, ফটো বুথ, রেজিস্ট্রেশন বুথ ও সেলস বুথ। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলা ও সংগীতের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
উল্লেখ্য, আজকের অন-ক্যাম্পাস অডিশনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত শিল্পীদের কোক স্টুডিওর কনসার্টে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানানো হবে। দেশের মোট ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত দুজন করে প্রতিভাবান শিল্পী এ সুযোগ পাবেন।
এ ছাড়া অনলাইন ভোটিংয়ের মাধ্যমে সর্বোচ্চ ভোট পাওয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে কোক স্টুডিওর এ বিশেষ কনসার্ট।

Admission-Open-Gif (1)