বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কার্যকরী কমিটি নির্বাচন ২০২৬-এ অংশগ্রহণ করে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা একাধিক গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়েছেন। এই অসাধারণ অর্জন নৃত্যকলা বিভাগ এবং সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের।
বিজয়ীরা হলেন—
* প্রশিক্ষণ সম্পাদক: শেখ আবিদুর রহমান কচি (শিক্ষক)
* গবেষণা সম্পাদক: কামরুল হাসান ফেরদৌস (শিক্ষক)
* প্রচার সম্পাদক: আরিফ হোসেন শামীম (প্রভাষক ও সমন্বয়কারী)
* * যুগ্ম সাংগঠনিক সম্পাদক: গোলাম মোস্তফা ববি (শিক্ষক)
প্রাক্তন শিক্ষার্থী:
* সহ-সভাপতি: মুনমুন আহমেদ (প্রাক্তন শিক্ষার্থী)
* ক্রীড়া সম্পাদক: তাবাসসুম আহমেদ (প্রাক্তন শিক্ষার্থী)
* আন্তর্জাতিক সম্পাদক: নুসরাত জান্নাত রুহি (প্রাক্তন শিক্ষার্থী)
* যুগ্ম অর্থ সম্পাদক: শহিদুল ইসলাম বাবু (প্রাক্তন শিক্ষার্থী)
* যুগ্ম সাংগঠনিক সম্পাদক: সাবিনা হেমন্তা (প্রাক্তন শিক্ষার্থী)
* যুগ্ম দপ্তর সম্পাদক: হাসনা ফিতরিয়া ফাহমিদা বানু কাকলি (প্রাক্তন শিক্ষার্থী)
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান শিক্ষার্থীরা—
* নয়ন চন্দ্র,
* সাহিদা বানু,
* সাদিকা স্বর্ণালী পুতুল এবং
* এঞ্জেলিনা পিয়ানা রোজারিও সংগীতা।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির পক্ষ থেকে নবনির্বাচিত সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সমগ্র বাংলাদেশ থেকে নির্বাচিত হয়ে আপনারা শুধু নিজেদের নয়, নৃত্যকলা বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা আরও সমুন্নত করেছেন। আপনাদের এই গৌরবোজ্জ্বল অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
আমাদের দৃঢ় বিশ্বাস, আপনাদের নেতৃত্ব, দক্ষতা, নিষ্ঠা ও সৃজনশীল কর্মপ্রয়াসের মাধ্যমে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আরও সমৃদ্ধ হবে এবং দেশের নৃত্যচর্চা নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনাদের এই সাফল্য বর্তমান ও আগামী প্রজন্মের নৃত্যশিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাক বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা।


