আজ, ১৯ অক্টোবর ২০২৬, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির (SMUCT) ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৭৪তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহবুবুল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী প্রফেসর মুস্তাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ-ই-আলম এবং বিশেষ অতিথি হিসেবে মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. বেহজাদ নূর। এছাড়া নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন বিভাগের অধ্যাপক আলী আহসান, এমবিএ প্রোগ্রামের সমন্বয়ক রাশেদুর রহমান, বিবিএ প্রোগ্রামের সমন্বয়ক এটিএম শিব্বির খান এবং নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে দুইজন প্রতিনিধি।
বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানান এবং তাদের একাডেমিক উৎকর্ষ, দক্ষতা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি মোঃ মাহবুবুল আহসান-এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষ হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ ও উপভোগের মাধ্যমে দিনটিকে আনন্দময় ও স্মরণীয় করে তোলে।
















