বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে আজ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে আয়োজিত হলো এক বিশেষ শিল্প কর্মশালা ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। তিনি নিজেই ক্যানভাসে রঙ-তুলির ছোঁয়ায় কর্মশালার সূচনা করেন।
বক্তব্যে তিনি বলেন, চারুকলা বিভাগ প্রতিবছরই অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে বৈশাখ উদযাপন করে। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে বাঙালি সংস্কৃতিকে ধারণ করে।
তিনি আরও উল্লেখ করেন যে:বাঙালি সংস্কৃতির ওপর বিভিন্ন সময় আঘাত এলেও, কাজের মাধ্যমেই তা রক্ষা করতে হবে। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি প্রতিবছরই এই দিনটি উদযাপন করে।
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যেন এই ঐতিহ্যপ্রীতি জাগ্রত হয়, সেই আশাও তিনি ব্যক্ত করেন।সবশেষে তিনি পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কর্মশালায় উপস্থিত থেকে ছবি আঁকেন ফ্যাকাল্টি অব ডিজাইন এন্ড টেকনোলজির ডিন শিল্পী ও কার্টুনিস্ট অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য।ফ্যাকাল্টি অব ফাইন এন্ড পারফর্মিং আর্টসের ডিন অধ্যাপক ড.প্রদীপ কুমার নন্দী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিল্পী গোলাম রাব্বানী শামীম, পরিচালক ছাত্র- কল্যাণ শিল্পী মনিরুল ইসলাম, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী
অধ্যাপক শিল্পী মোঃ আমানুল্লাহ সহ উক্ত বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সশিক্ষক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো আয়োজন।

