শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ ১৪ মার্চ ২০২৬ এবং ২৪ রমজান ১৪৪৭ হিজরি, যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের প্রথম কর্মমুখী ও সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সম্মানিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক; বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড–এর চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির; এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। নির্ধারিত সময়ে অতিথিবৃন্দ আসন গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. ইমামুল কবীর শান্ত–এর আত্মার মাগফিরাত কামনা এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।