বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী–২০২৫।

বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রতিযোগীতার বিচারকার্যক্রমের সভাপতি ছিলেন- শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক এবং শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। উক্ত প্রদর্শণীতে কিউরেটেড পর্বে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি উপস্থাপন করেছে ব্যতিক্রমী স্থাপনাশিল্প প্রজেক্ট ‘কম্পননামা’’ যা দর্শনার্থীসহ সকলের দৃষ্টি কাড়ে। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন মিডিয়াও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে।