দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় সফর করলেন চীনের হোংহো ইউনিভার্সিটি’র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ছেন জি ইয়াং ও তাঁর প্রতিনিধি দল। গতকাল ১৩ ডিসেম্বর, শনিবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিনিধিদল উভয় বিশ্ববিদ্যালয়ের ইন্টার ডিপার্টমেন্টাল একাডেমিক কোলাবরেশনের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্যাকাল্টি বিনিময়সহ ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় রাজশাহী বশ্বিবদ্যিালয়রে উপার্চায প্রফেসর সালেহ হাসান নকীব ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই আলম-সহ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও কর্মকর্তাগণ এবং কনফুসিয়াস ইন্সটিটিউট ক্লাসরুমের শিক্ষক–শিক্ষার্থী ও চীনা শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট, ল্যাব ও লাইব্রেরি ঘুরে দেখেন এবং বাংলাদেশে বিশেষায়ীত ও কর্মমুখি বিশ্ববিদ্যালয় হিসেবে এই উচ্চশিক্ষালয়ের জনপ্রিয়তাসহ বিভিন্ন বিষয়ে ভূয়সি প্রশংসা করেন।

