শান্ত-মারিয়াম বিশ্বদ্যিালয়ে আয়োজিত ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২৫-এ চ্যাম্পিয়ন “স্যাডো রাইডারস”, রানার্সআপ “গোল গেটরস”
গতকাল ৩ সেপ্টেম্বর, বুধবার’ বিকেলে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল খেলার মধ্য দিয়ে সুসম্পন্ন হল ছয় দিনব্যাপী “ডিজিপি স্পোর্টস ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২৫” । শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ‘র সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় আন্ত-ব্যাচ প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছয়টি দল—গোল গেটরস, সেভন্টিন আলট্রাস, ওল্ফ ডিজিপি-২০, স্যাডো রাইডারস, ব্যাচ-২২ ও ডমিনেটরস। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২১তম ব্যাচের “স্যাডো রাইডারস” এক রোমাঞ্চকর লড়াইয়ে ১২-১৬তম ব্যাচের “গোল গেটরস”-কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় “গোল গেটরস”। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার ডাইরেক্টর মনিরুল ইসলাম স্যার ।
ট্রফি প্রদান অনুষ্ঠান:
খেলা শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফিজুল হক এবং বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহ-ই আলম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডীন, রেজিস্ট্রার, প্রক্টর, স্টুডেন্ট ওয়েলফেয়ার ডাইরেক্টর, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক-কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা:
পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন ক্লাব ইনচার্জ, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান।
















