শেষ হল পুসাব ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ডিবেট কম্পিটিশন-২০২৫

আজ চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটলো ০৪ দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ডিবেট কস্পিটিশন-২০২৫

মোনালিসা এর সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সরকার ও রাজনীতি বিভাগ ফাইনালে উত্তির্ন হয় এবং হাড্ডাহাড্ডি লড়াই করে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়। সেরা বক্তাও আইন বিভাগেরই ছাত্র- মোঃ শরিফুল ইসলাম।

গত ২২ – ২৫ জুন ৪ দিনব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সর্বমোট ১২টি ডিপার্টমেন্ট অংশগ্রহণ করে।

সমাপনী পর্বে প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ-ই-আলম ও রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বসুন্ধরা গ্রুপের সেক্টর-সি এর এজিএম মোঃ কারিমুল আরাফাত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ (পুসাব) এর প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটি’র সদস্য- আব্দুল্লাহ আল মাহফুজ জাকারিয়া ও স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহমিদুর রহমান অনি।