প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে জবাবদিহিতামূলক সামাজিক উন্নয়ন ও মানবিক সবুজ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বর্তমান সরকার কৃষক কার্ডের মত বিভিন্ন প্রনোদনা দিচ্ছেন, আর এর মধ্য দিয়েই আমরা অর্থনৈতিক গণতন্ত্রায়নের পথে যাত্রা শুরু করেছি’-
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
আজ মধ্যাহ্নে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে গ্রাজুয়েশন: রিয়েলিটিস অ্যান্ড রোডম্যাপ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান,সহ বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









