কাঙ্ক্ষিত ক্যারিয়ার জয়ের ভিউ একচেইজ্ঞ সেশনের মধ্য দিয়ে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভর্তি মেলা শুরু
“ভালো লাগাকেই করে তুলুন নিজের পেশা” (CONNECTING PASSION TO PROFESSON”) শীর্ষক দিকনির্দেশনামূলক লাইভ সেশন পরিচালনার মধ্য দিয়ে আজ দেশের প্রথম ডিজাইন, ফ্যাশন ও অ্যাপারেল বিশেষায়িত সাংস্কৃতিক ও সৃজনশীল বিশ্ববিদ্যালয়-‘শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’-তে শুরু হয় বর্ণাঢ্য ভর্তি মেলা। লাইভ সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. রিধওয়ানুল হক। উক্ত সেশনে রাজধানীর বিভিন্ন কলেজসহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তৃতা ও বিশ্ববিদ্যালয়ের তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয় সেশন। অতঃপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন মাঠে ফিতা কেটে উদ্ধোধন করা হয় পাাঁচদিনব্যাপী এই মেলা’র।
সামার ২০২৬ সেশনের ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মেলা ১লা মে ব্যতীত আজ ২৮ এপ্রিল থেকে আগামী ০৩ মে পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মেলা চলাকালে ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান ছাড়াও অ্যাডমিশন ফি’তে ৫০ শতাংশ ওয়েভার এবং প্রথম সেমিস্টারের টিউশন ফি’তে অতিরিক্ত ১০ শতাংশ ওয়েভার সুবিধাসহ থাকছে গিফট হ্যাম্পার।
এই মেলায় অংশ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকগণ সরাসরি ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষক ও একাডেমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রোগ্রামগুলোর ক্যারিয়ার সম্ভাবনা, পাঠদান পদ্ধতি, আধুনিক কারিকুলাম, ইন্ডাস্ট্রি সংযোগ ও ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
মেলায় অংশগ্রহণকারীগণ মেলার রেফারেন্সে শান্ত-মারিয়ামের যেকোনো বাসে ফ্রি যাতায়াত করতে পারবেন।
শান্ত-মারিয়ামের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. বেহজাদ নূরের তত্ত্বাবধানে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ডেজিগনেটেড ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ এবং রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচ ডিপার্টমেন্টের ডিন ও বিভাগীয় প্রধানগণ, ফ্যাকাল্টি ও কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী জব-ওরিয়েন্টেড সর্বমোট ৫টি অনুষদের অধীনে মোট ৩১টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে। যুগের চাহিদা বিবেচনায় ক্যারিয়ারবান্ধব এসব শিক্ষাবিষয় শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে অত্যন্ত সহায়ক।





