ইউএনএইচসিআর-ডিআইইউ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় আর্ট প্রতিযোগিতায় প্রথম শান্ত মারিয়ামের আলিমা বিনতে খালেদ

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বাংলাদেশের যৌথ আয়োজনে Brushstrokes of Belonging 2026 শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় আর্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির গ্ৰাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগের ৪থ সেমিস্টারের ছাত্রী আলিমা বিনতে খালেদ। বাংলাদেশের সরকারী ও বেসরকারী ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩২০ টা শিল্পকর্মের মধ্যে থেকে ১৫ টি বিশ্ববিদ্যালয়ের ১২০ টি শিল্পকর্ম থেকে ২০ টা শিল্পকর্মের শিল্পী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। এই ২০ জনের মধ্যে হতে তিনজনকে গ্র্যান্ড পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির , দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং তৃতীয় স্থান অধিকার করেছে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। “Stories Beyond Borders” থিমে আয়োজিত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত প্রতিযোগিতায় শিল্পীরা Traditional Painting, Illustration/Digital Art এবং Collage Artwork র মাধ্যমে তুলে ধরেছেন বাস্তুচ্যুত মানুষের স্মৃতি, সংগ্রাম, অনুভূতি ও আশার গল্প। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র শিল্পী শিক্ষার্থীর হাতে তুলে দেন কেভিন লিন্ডব্লোম, সহযোগী বহিঃ সম্পর্ক কর্মকর্তা ও ম্যাথিল্ড অউপটিট, বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ, UNHCR বাংলাদেশ, প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল ,উপ উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, অধ্যাপক ড. মো. ফখরায় হোসেন, ডিন, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদ (এফএসআইটি) মোঃ সাইফুল ইসলাম সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান , গ্ৰাফিক ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া বিভাগ ।