শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘ক্রিয়েটিভ দ্য রিসার্চ জার্নাল’-এর মোড়ক উন্মোচন

গবেষণা কার্যক্রমের মাধ্যমে সৃজনশীল জ্ঞানচর্চা ও নিত্যনতুন উদ্ভাবনে সমৃদ্ধ হতে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘ক্রিয়েটিভ দ্য রিসার্চ জার্নাল’-এর ৪র্থ ভলিউমের ১ম ইস্যুর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৪ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষক-গবেষকদের সৃজনশীল চিন্তা, অনুসন্ধান ও জ্ঞানচর্চার ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে ‘ক্রিয়েটিভ দ্য রিসার্চ জার্নাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।