১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর আইন বিভাগের দুই কৃতী সদস্য-মেহেদী হাসান (অয়ন) ও শামসুন নাহার সুমি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নূরুল হক।
এই সাফল্য শুধু দুই কৃতী মানুষের নয়- এটি তাঁদের পরিবার, শিক্ষক, সহপাঠী এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মিলিত অর্জন।
মেহেদী হাসান (অয়ন) ভবিষ্যতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আর শামসুন নাহার সুমি তাঁর সাফল্যের পথচলায় বিশ্ববিদ্যালয়, বিভাগ, সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য হোক অনুপ্রেরণার উৎস।
দুই কৃতী সদস্য মেহেদী হাসান (অয়ন) ও শামসুন নাহার সুমির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রইল অগণিত শুভেচ্ছা ও অভিনন্দন।
















