আন্তর্জাতিক মঞ্চে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির গর্ব

ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক Du Sud Folk Fest ২০২৬-এ বাংলাদেশের লোকসংস্কৃতির প্রতিনিধিত্বের পাশাপাশি গৌরবের সঙ্গে অংশগ্রহণ করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-এর সংগীত ও নৃত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের লোকসংগীতের শিক্ষক ড. লিঠু রাণী মণ্ডল, একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুলতানা জামান জ্যোৎস্না, নৃত্যকলা বিভাগের শিক্ষক ও সমন্বয়কারী আরিফ হোসেন শামীম এবং একই বিভাগের শিক্ষার্থী মুন্না এই আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ, সৃজনশীল শিক্ষা, শিল্পচর্চা ও গবেষণার ক্ষেত্রে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সক্রিয় ভূমিকারও পরিচয় বহন করে। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে নিজেদের শিল্পসত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার এই সুযোগ শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা।
বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের লোকসংস্কৃতির সংযোগ স্থাপন এবং সাংস্কৃতিক আদান-প্রদানের এই আয়োজনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের।
আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করার পাশাপাশি এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক শিক্ষা ও শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে; আমরা এমনটাই প্রত্যাশা করি।