শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন

শিশির ভেঁজা ভোরে জাতীয় পতাকা উত্তোলন, অতঃপর সকালে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিশু-কিশোরদের বর্ণিল চিত্রাংকন প্রতিযোগিতা, বিজয়ের সাংস্কৃতিক পরিবেশনা ও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন তথা আনুষ্ঠানিকতায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করলো দেশের প্রথম ডিজাইন বিশেষায়ীত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি।

দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকালে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উপস্থিত ছিলেন; বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম সহ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র পরিচালক আফরোজা বেগম ও ডেজিগনেটেড ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখ।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বিভিন্ন আলোচনায় অংশ নেন হিউম্যানেটিজ ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ। এবং কবিতা আবৃত্তি করেন হোংহো কনফুশিয়াস ক্লাসরুমের পরিচালক অধ্যাপক মহি উদ্দিন তাহের।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, ফ্যাকাল্টি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের শিক্ষার্থী ও শান্ত-মারিয়াম একাডেমীর শিশু কিশোররা।
পরিশেষে ‘শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি’র শিশু-কিশোরদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠান।