গতকাল ২৪ আগষ্ট, রোববার অনুষ্ঠিত হয়ে গেল ড্রিংকো ক্যাম্পাস ফিয়েস্তা শীর্ষক এক কনসার্ট।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি আয়োজিত বর্ণাঢ্য এই আয়োজনের কো-স্পন্সর ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অব বাংলাদেশ (পুসাব)। প্রায় দিনব্যাপি আয়োজিত এ কনসার্টে সুরের মূর্ছনায় মাতিয়ে তোলে দেশের জনপ্রিয় ব্যান্ড দল অ্যাশেস ও নেমেসিস।সঙ্গীত আয়োজনকে আরো উপভোগ্য করে তোলে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কালচারাল ফোরামের সঙ্গীত শিল্পীরা। তারাও দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের বিমোহীত করে।

















