শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত।

গতকাল ১৭ আগস্ট রোববার রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘চাকরি মেলা-২০২৫’।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সোহেল মোস্তফা ও বিভাগীয় প্রধান প্রফেসর ড. বেহজাদ নুরসহ বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীবৃন্দ।
আলোচনা পর্বে প্রত্যেক কোম্পানির প্রতিনিধিবৃন্দ মার্কেটে বিবিএ ও এমবিএ ডিগ্রিধারীদের চাকরির চাহিদা এবং তারা কি কি সুযোগ-সুবিধা দিচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
দিনব্যাপী আয়োজিত এ মেলায় ব্যাবিলন গ্রপ, ট্যালেন্ট শাপনার, হামিম গ্রুপ, স্কাইটেক, টালি সলিউশনস বাংলাদেশ, অনন্ত কোম্পানি, আল কিমনে ইন্টারন্যাশনাল ও আই এফ ভিসা এর কর্মকর্তাগণ নিজনিজ স্টলে শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ করেন। কোম্পানিগুলো আনুমানিক ৪০জন ইন্টার্ন স্টুডেন্টদের কাজের সুযোগ প্রদান করেন। পরবর্তীতে এদেরকে পুর্নকালীন চাকরি সুবিধার আওতায় আনা হবে। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন বিবিএ এবং এমবিএ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকেলে উপস্থিত অতিথিবৃন্দের মাঝে পুরস্কার প্রদান, ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় অত্যন্ত কাংখিত, তাৎপর্যপূর্ণ ও বর্ণাঢ্য এ অনুষ্ঠান।