শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে আইন বিভাগের ইনট্রা-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত ইনট্রা-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে আইন বিভাগের দুটি দল— ল ফেলকন ও লেক্স সুপ্রিমা। উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লেক্স সুপ্রিমা দল ৩–২ গোলে ল-ফেলকন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচজুড়ে উভয় দলই চমৎকার খেলোয়াড়সুলভ নৈপুণ্য ও দলগত সমন্বয় প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম। এছাড়াও অনুষ্ঠানে হিউম্যানেটিজ ও সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, সম্মানিত রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান মহোদয় এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার-এর পরিচালক মোঃ মনিরুল ইসলাম উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মোহাম্মদ নূরল হক। এছাড়াও আইন বিভাগের কো-অর্ডিনেটর মোঃ রিয়াদ হাসান সহ বিভাগের সকল সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের বিভাগীয় ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিনটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধির পাশাপাশি আইন বিভাগের একটি ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মত প্রকাশ করেন।
টুর্নামেন্টে দুর্দান্ত গোলকিপিং করে সেরা গোলকিপার নির্বাচিত হন পারভেজ ও একই দলের শুভ নির্বাচিত হন ফাইনালের সেরা খেলোয়াড়। রানার্সআপ দলের স্ট্রাইলার রাশেদুল ইসলাম রাহাত আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।