বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি ও প্যানেলকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন।

বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানসহ সহসভাপতি ও পূর্নাঙ্গ প্যানেলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছে প্রতিবেশি বিশেষায়ীত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক ও উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম’সহ ডিজাইন এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, ডেজিগনেটেড টেজারার ও বিজনেস ডিপার্টমেন্টের ডিন প্রফেসর মোঃ সোহেল মোস্তফা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর মোঃ মুবারক হোসাইন ও ফাইন এন্ড পারফর্মিং আর্টসের ডিন অধ্যাপক ড. প্রদীপ নন্দী ও রেজিষ্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ ফ্যাকাল্টিবৃন্দ।
উল্লেখ্য, মাহমুদ হাসান খান দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি সংগঠনটির ২২তম সভাপতি হিসেবে ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবেন। আমরা তাঁর ও বিজিএমইএ এর সর্বাঙ্গিন মঙ্গল কামনা করছি।