- Online Admission
- Student (i-EMS)
Press release
ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট - ২০২৫
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে LAW Department-এর গৌরবময় বিজয়!
“ক্লেমন ইউনি ক্যাম্পাস ক্রিকেট – ২০২৫”-এর ফাইনালে LAW Department অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে দলটি দারুণ ছন্দে ছিল এবং ফাইনালেও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে।
ফাইনাল ম্যাচটি LAW Department এবং FDT Department এর মধ্যে অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দু’দলের খেলোয়াড়রা দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা দেখায়। LAW Department তাদের পরিকল্পিত ব্যাটিং ও বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে চাপে রাখে। তাদের ব্যাটসম্যানরা দক্ষতার সঙ্গে রান সংগ্রহ করে এবং বোলাররা প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় নিজেদের দিকে ঘুরিয়ে দেয়।
FDT-ও দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে, তবে শেষ পর্যন্ত LAW Department-এর দৃঢ়তা, টিমওয়ার্ক এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে তাদের চ্যাম্পিয়নের আসনে বসায়।
FDT পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ফাইনালে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছে। যদিও তারা রানার্সআপ হয়েছে, তাদের খেলোয়াড়দের দৃঢ় মনোবল এবং লড়াইয়ের মানসিকতা প্রশংসনীয়। তারা শেষ পর্যন্ত লড়ে গেছে এবং তাদের পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য।
এই সাফল্যের পেছনে LAW Department-এর রিয়াদ হাসান স্যারের শ্রম চোখে লাগার মতো এবং প্রতিটি খেলোয়াড়ের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস রয়েছে। সেই সঙ্গে, তাদের সমর্থকরাও উৎসাহ দিয়ে দলকে অনুপ্রাণিত করেছে।
এই জয় শুধু একটি ট্রফি নয়, বরং LAW Department-এর জন্য অনুপ্রেরণার উৎস। ভবিষ্যতে এমন সাফল্য আরও আসুক—এই প্রত্যাশা রইল!
Department of Law Triumphs at Monalisa Presents PUSAB–SMUCT Debate Competition 2025
In a resounding display of intellect, articulation, and teamwork, the Department of Law of Shanto-Mariam University of Creative Technology (SMUCT) has emerged as the Champion of the prestigious Monalisa Presents PUSAB–SMUCT Debate Competition 2025, held at the permanent campus of SMUCT.
Organized in collaboration with the Private University Students’ Alliance of Bangladesh (PUSAB) and proudly presented by Monalisa Sanitary Napkin, a brand of Bashundhara Group, the competition brought together twelve departments of SMUCT in a celebration of logic, leadership, and youth empowerment. The four-day competition started on 22nd June 2025 and culminated in a thrilling final round between the Department of Law and the Department of Government and Politics on 25th June 2025.
After a fierce intellectual battle, the team of Department of Law clinched the title, earning accolades from judges, faculty, and peers alike. Their victory not only reflects their command over legal reasoning and public speaking but also underscores the department’s commitment to nurturing future leaders grounded in justice and critical thought.
The winning team comprised five outstanding debaters from Department of Law, Md. Shariful Islam (also awarded ‘Best Speaker’ of the tournament), Amrita Mukherjee, Mahia Sarkar Turna, Tazkeya Tabassum and Nahifa Sultana Nowshin. As recognition of their stellar performance, the champion team was awarded BDT 30,000, while best speaker received a brand-new laptop as a special prize.
Their preparation and performance were guided by their dedicated mentor, Adv. Abdan Shakura, Lecturer of Department of Law, whose strategic insight and unwavering support played a pivotal role in the team’s success.
The triumph was made possible through the collective encouragement and guidance of the Head of the Department of Law, Muhammad Nural Hoque, Senior District & Sessions Judge (Retd.), whose presence and leadership inspired the participants throughout the competition. Special recognition is also due to Adv. Kazi Nafiul Mazid, Advisor of Department of Law and Md. Riad Hasan, Co-ordinator of the Department of Law, for their support and encouragement, and to all faculty members of the department, whose mentorship and motivation created an environment conducive to excellence.
The competition was further enriched by the active involvement of the SMUCT Moot Court Society, which played a central role in nurturing the foundations of the debaters of Department of Law. Their commitment to fostering a culture of debate and advocacy within the department continues to bear fruit, as evidenced by this landmark achievement.
In a statement, representatives from Basundhara Group and PUSAB expressed their pride in supporting such student-centred initiatives that aim to build a generation of confident, articulate, and socially conscious leaders. Their continued patronage of educational and co-curricular programs reflects a broader commitment to youth development and national progress.
The Department of Law’s victory at this debate competition is more than a trophy. It is a testament to the power of preparation, the strength of mentorship, and the enduring value of reasoned discourse. As the university community celebrates this milestone, the success of the Law team stands as a beacon of what can be achieved when passion meets purpose.
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি-তে আইন বিভাগ কর্তৃক ‘ডিজিটাল এভিডেন্স এন্ড ডিজিটাল ফরেনসিক্সঃ অ্যা প্রাইমার’ শীর্ষক সেমিনার আয়োজন
রাজধানীর উত্তরায় অবস্থিত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (এসএমইউসিটি)-এর আইন বিভাগ ‘ডিজিটাল এভিডেন্স এন্ড ডিজিটাল ফরেনসিক্সঃ অ্যা প্রাইমার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। গত ২৮ই মে ২০২৫ তারিখ সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আরম্ভ হওয়া সেমিনারটিতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। উক্ত সেমিনারে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মঁশিয়ূর রহমান। সেমিনারের সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ (অবঃ) এবং এসএমইউসিটি আইন বিভাগের প্রধান মোহাম্মদ নূরল হক। সেমিনারটি সঞ্চালনা করেন এসএমইউসিটি এর আইন বিভাগের সহকারি অধ্যাপক ও কো-অর্ডিনেটর মোঃ রিয়াদ হাসান। সেমিনারটিতে মূল আলোচনা উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ।
ডিজিটাল প্রমাণ সংরক্ষণ ও যাচাইয়ের পদ্ধতি ব্যাখ্যাপূর্বক প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণে আন্তর্জাতিক মান অনুসরণের ওপর মূল আলোচক বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এর ব্যর্থতা বিচারিক ক্ষেত্রে এগুলোর গ্রহণযোগ্যতাকে সংকটময় করে তুলবে বলে মতামত প্রকাশ করেন।
সেমিনারে আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে মূল আলোচকের সাথে একমত পোষণ করেন এবং ডিজিটাল প্রমাণের প্রয়োজনীয়তা, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে আইন প্রয়োগে ডিজিটাল প্রমাণের গুরুত্ব বাড়ার পাশাপাশি বিচারিক প্রক্রিয়াকে আরও কার্যকর করতে দক্ষতা অর্জন এবং সাইবার অপরাধের তদন্তে ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে সঠিক তথ্যপ্রমাণের সাহায্যে ন্যায়বিচার নিশ্চিত করা ইত্যাদি বিষয়ের গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে আইন বিভাগের প্রধান মোহাম্মদ নূরল হক ডিজিটাল ফরেনসিক্সের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বাংলাদেশে এ বিষয়ক গবেষণা বৃদ্ধি এবং আইনজীবী ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিতকরণের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সেমিনারের আলোচনাসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আইন বিশেষজ্ঞগণকে ডিজিটাল সাক্ষ্য ও ডিজিটাল ফরেনসিক্স এর ব্যাপারে একটি সম্যক ধারণা দিয়েছে। প্রযুক্তি নির্ভর বিচারিক ব্যবস্থার বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশগ্রহণকারীগণ অভিমত প্রদান করেছেন।
Department of Law of Shanto-Mariam University of Creative Technology Hosts Prestigious LL.B. (Hons.) Course Completion Dinner for 27th Batch
Department of Law of Shanto-Mariam University of Creative Technology is delighted to announce the successful hosting of the LL.B. (Hons.) Course Completion Dinner for the 27th batch held at the elegant Uttara Club, Dhaka. The evening marked a significant academic milestone and served as a heartfelt celebration of the students’ hard-earned achievements.
The distinguished gathering was graced by Eminent Artist Prof. Mostafizul Haque, Honorable Chairman of Shanto-Mariam University, as the Chief Guest. Adding further prestige to the occasion, Prof. Dr. Md. Shah-E-Alam, Hon’ble Vice Chancellor of the University attended as Special Guest. The event was chaired by Muhammad Nural Hoque, respected Senior District & Sessions Judge (Retd.) and Head of the Department of Law.
In his welcome remarks, Prof. Mostafizul Haque emphasized the significance of legal education in shaping a just and creative society, while Prof. Dr. Md. Shah-E-Alam inspired students to uphold constitutional values in their professional journeys. The evening fostered camaraderie among graduates and faculty members, offering a moment of reflection, pride, and aspiration.
The Course Completion Dinner stands as a symbol of the Department’s commitment to academic excellence, professional ethics, and a vibrant learning community in the field of legal education.






























