চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে জয়নুল জন্মবার্ষিকী পালন করল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়।

আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী-২০২৫। শ্রদ্ধা ও ভালোবাসায় দিবসটিকে স্মরণীয় ও বরণীয় করে রাখতে দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’র ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস অনুষদ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক। […]