Most popular university in Bangladesh

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ শোভাযাত্রা অনুষ্ঠিত

আজ মধ্যাহ্নে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক শোভাযাত্রা’র আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ১২নং সেক্টরের ক্যাম্পাস-০৫ প্রাঙ্গন থেকে বেলা ১২ টায় এই শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার স্থপতি হোসনেয়ারা রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. গোলাম মোস্তফা, জয়েন্ট প্রক্টর জহিরুল হক, সহযোগী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। […]